1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুবদল নেতার ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুবদল নেতার ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে যুবদল নেতার ওপর হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটের অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেল সিপাহী এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় যুবদলের ওই নেতাকে বাঁচাতে গিয়ে ৩ জন আহত হন। আহতরা হলেন- বিএনপিকর্মী আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাসেল এবং দেলোয়ার। যুবদল নেতা রাসেলসহ তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে আক্তার হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। শনিবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পেশকার হাট বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহত যুবদল নেতা রাসেল সিপাহী অভিযোগ করে জানান, শনিবার রাতে আমি সিপাহী জুয়েলার্স নামের নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসেছিলাম। তখন হঠাৎ করে ফরাজগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহŸায়ক ফরহাদ রেজার নেতৃত্বে ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আফাজ উদ্দিন, ওয়ার্ড যুবলীগ নেতা বাচ্চু, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব, ছাত্রলীগকর্মী মামুন, মেহেদী, রিফাত, পারভেজ, সুমন, রুবেল, ইলিয়াছ, রিয়াজ, সুমন এবং কবিরসহ অন্তত ৩০ থেকে ৪০ জন মিলে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার জুয়েলার্সের দোকান থেকে ৫ ভরি স্বর্ণ নিয়ে যায় এবং দোকানেও ভাঙচুর করেন। এছাড়াও তারা পাশের কাউসার স্টোর নামে আরেকটি দোকানেও হামলা চালিয়ে ক্যাশ থেকে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে ঐক্যবদ্ধভাবে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় পরবর্তীতে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরাজগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহŸায়ক ফরহাদ রেজা হামলা ও লুটপাটের ঘটনা অস্বীকার করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন