1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুবলীগ, স্বেচ্ছসেবক ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুবলীগ, স্বেচ্ছসেবক ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে যুবলীগ, স্বেচ্ছসেবক ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন  

বিএনপি জামায়াতের নৈরাজ্য, উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাতের আধাঁরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে লালমোহন উপজেলা যুবলীগ, স্বেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সতানজিম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীবসহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। শেখ হাসিনার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আবারো দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করেছে জামাত বিএনপি। ভোলা-৩ আসনে সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন-তজুমদ্দিনে বিএনপি জামায়াতের এসব ষড়যন্ত্র আমরা কঠোর হস্তে মোকাবেলা করব। লালমোহন-তজুমদ্দিনে ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না বলেও কঠোর হুশিয়ারি দেন বক্তরা। 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন