1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক গাঁজাসহ আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুব অধিকার পরিষদ, লালমোহন উপজেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৮নং ওয়ার্ডের সাতআলী হাওলাদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ওই এলাকার মহান নাটকের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজানুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে সংগঠন পরিচালনার পাশাপাশি গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং মাদক বিরোধী অভিযানে পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন