1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুব লীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান, তোলপাড় সৃষ্টি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুব লীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান, তোলপাড় সৃষ্টি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে যুব লীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান, তোলপাড় সৃষ্টি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় যুবলীগ অফিসে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গজারিয়া পূর্ব বাজারে অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা যুবলীগের অফিসে এই বোম সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। ওই অফিসের পিয়ন মো. বশির এ বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের জানান।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে পানের দোকান পরিচালনা করছি। একইসঙ্গে ওই অফিসেরও দেখাশোনা করি। যার সুবাধে আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় অবস্থিত পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুব লীগের অফিসে কিছু সিগারেট ও সুপারি রাখি। তবে গত কয়েক মাস ধরে ওই অফিস তালা মারা থাকায় সেখানে রাখা আমার সিগারেট ও সুপারি নিতে পারছিলাম না। শনিবার দুপুরে ওই অফিসের তালা ভেঙে ভেতরে থাকা আমার সিগারেট ও সুপারি বের করতে যাই। ভেতরে প্রবেশ করে দেখতে পাই একটি মিষ্টির কার্টুনে লাল কস্টেপ পেছানো বোমের মতো কয়েকটি কৌটা রয়েছে। পরে বিষয়টি আমি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।

এদিকে বোমা সাদৃশ্য বস্তুর খবর পেয়ে বিকালে ওই অফিস পরিদর্শন করেন লালমোহন থানার এসআই অপূর্ব এবং এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স।

এসআই অপূর্ব কুমার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখেছি। এগুলো বোমা কিনা নিশ্চিত হতে আমরা বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন