1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যৌথ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যৌথ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে যৌথ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২২০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকার আলহাজ্ব আবুল কাশেম মডেল স্কুল ও দক্ষিণ ফাতেমাবাদ স্লুইজ গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম মিয়া। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এছাড়া অন্যান্যের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন- আলহাজ্ব আবুল কাশেম মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসেন জুলহাস, প্রধান শিক্ষক ডা. মো. সালাউদ্দিন চিশতি, দক্ষিণ ফাতেমাবাদ স্লুইজ গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৈয়ব হোসেন, প্রধান শিক্ষিকা নাসিমা বেগম প্রমূখ।।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন