1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে রচনা প্রতিযোগিতায় তিন প্রতিষ্ঠানের সেরা তিন ছাত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে রচনা প্রতিযোগিতায় তিন প্রতিষ্ঠানের সেরা তিন ছাত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে রচনা প্রতিযোগিতায় তিন প্রতিষ্ঠানের সেরা তিন ছাত্রী

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার: 

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা বিষয়ে” রচনা প্রতিযোগিতা লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফলাফল প্রকাশ করেন উপজেলা প্রশাসন। এরমধ্যে সেরা তিন প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী প্রথম, দিত্বীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিষ্ঠানগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ ও ইসলামিক মডেল মাদ্রাসা।

জানা যায়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা জেরিন প্রথম, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সেহেরিন সাবিহা দ্বিতীয়, ইসলামিক মডেল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী সামিয়া হক তৃতীয় স্থান অধিকার করেছে। ইতিপূর্বে ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে ইসলামিক মডেল মাদরাসার ছাত্রী সামিয়া হক। তাঁর বাবা লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হক। মেয়ের এই সাফল্যে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ  জাহের শিক্ষার্থীদের ও শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগামীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য উৎসাহিত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ফলাফল প্রকাশে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো করার পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন