1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন

মুশফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার, লালমোহন 

ভোলার লালমোহনে ২০২৪- ২৫ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বোরো ধানের সমালয়ে চাষাবাদ এর জন্য রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন ভোলা’র আয়োজনে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি ভোলা’র উপ- পরিচালক মো. হাসান ওয়ারিসুল (কবির)।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশীক দেবনাথ’র সঞ্চালনায় এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস,মো.রফিকুল আমিন, টুটুল চন্দ্র শাহাসহ উপকারভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাইস ট্রান্সপ্লান্টারে অর্থ ও সময় সাশ্রয় হয়। তিন একর জমিতে চারা রোপণে ১০ জন শ্রমিকের একদিন সময় লাগে। অথচ সেখানে যন্ত্রের মাধ্যমে করলে মাত্র একঘন্টা সময় লাগে। হাতে রোপণে ব্যয় হয় ৬ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা আর যন্ত্রের মাধ্যমে ব্যয় হয় ৪ হাজার টাকা থেকে সাড়ে চারহাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন