1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে রাতের আঁধারে বসতঘর থেকে ১০ভরি স্বর্ণালঙ্কার চুরি

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২২০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে বসতঘরের গ্রিলের তালা ভেঙে ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্র। এছাড়াও চোর চক্র বসতঘরের আলমিরা এবং শুকেস ভেঙে তছনছ করে ফেলে। শুক্রবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাচন হাওলাদার সড়কের লোকমান পাটোয়ারির বাসায় এ ঘটনা ঘটে।

লোকমান পাটোয়ারির বড় ভাই লতিফ পাটোয়ারি জানান, আমার ভাই শুক্রবার তার মেয়েকে জাপানে পাঠানোর জন্য স্বপরিবারে ঢাকায় যান। তাই তাদের বসতঘরটি ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে ফাঁকা বসতঘরে হানা দেয় চোর চক্র। তারা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ঘরে থাকা অন্তত ১০ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ওই চোর চক্র ঘরের আলমিরা এবং শুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বিষয়টি আমরা থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, বসতঘরে চুরির ঘটনাটি আমাদের জানানো হয়েছে। শিগগিরই এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন