1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মুশফিক হাওলাদার , লালমোহন 
  • প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০০ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার , লালমোহন 

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা বাসু দাস কর্তৃক প্রান প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কুরুচিপূর্ন ও মা আয়েশা (রাঃ) নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ)জোহর বাদ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লালমোহন উপজেলা শাখার আয়োজনে উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রায় ৩ হাজার ধর্ম প্রান মানুষ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ লালমোহন উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. আলী আজগর, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শামিম,ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সহসভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

এদিকে মিরাজ উদ্দিন পারভেজ বাদী হয়ে বসু দাসকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন