1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে রাস্তায় ভেড়া দেওয়াকে কেন্দ্র করে ৪জনকে কুপিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে রাস্তায় ভেড়া দেওয়াকে কেন্দ্র করে ৪জনকে কুপিয়ে রক্তাক্ত জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে রাস্তায় ভেড়া দেওয়াকে কেন্দ্র করে ৪জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুলের বাড়ির একই পরিবারের ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারী) রাত ১১ টার সময় হরিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী মাকসুদ অভিযোগ করে বলেন, আমাদের একই বাড়ির মৃত নজুমদ্দিনের ছেলে ইমান হোসেন গংরা আওয়ামী লীগের সময় আমাদের পথের জায়গায় কাঁটা দিয়ে ভেড়া দেয়, বাঁধা দিলে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দামকি দিত আমরা ভয়ে তখন কিছু বলতাম না।  এ  পথের জায়গা আমাদের বাবা দাদার সময় দিয়ে গেছে, এখন তারা আমাদের হাঁটতে দেয় না। আমরা হাঁটে গেলে বিভিন্ন রকম হুমকি দামকি দেয়, গতকাল রাতে ইমান হোসেন,নুর হোসেন , ইকবাল,জুয়েল, রাজিব, শামীম, জাহাঙ্গীর, ওহাব আলীসহ একাধিক বহিরাগত লোক নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র, রড, দাঁড়ালো দা, ছেনি, লোহার রড দিয়ে আমাদের উপর অর্তকিতভাবে হত্যার উদ্দেশ্যে মাথার উপর কোপ দেয়। আমি হরিগঞ্জ বাজারের একজন ব্যবসাহী আমার কাছে নগদ কিছু  টাকা ছিল তখন তার জোর পূর্বক নিয়ে যায়। এখবর পেয়ে আমার প্রবাসী ভাই  আমাদের উদ্ধার করতে গেলে তাকে ও এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এতে আমার পরিবারের আমিসহ ৪ জন আলমগীর, কবির, মিজানসহ আমরা আহত হয়ে লালমোহন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছি। আমরা এ সন্ত্রাসী বাহিনী ইমান হোসেন  গংদের নিষ্ঠান্ত মূলক শাস্তি ও ন্যায় বিচার দাবি করছি।
এবিষয়ে অভিযুক্ত ইমান হোসেনের মুঠোফোনে একাধিক বার কল করলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, এ  ঘটনায় মামলা হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন