1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রয়ের অভিযোগে দুই কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রয়ের অভিযোগে দুই কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রয়ের অভিযোগে দুই কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

মাহমুদ হাসান লিটন, লালমোহন
  • প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত
Spread the love

মাহমুদ হাসান লিটন, লালমোহন

 

ভোলার লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে দুই কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে । শনিবার (৪ জানুয়ারী ) ভোরে পৌরসভার উত্তরবাজার কসাই পট্রিতে  এ অর্থদণ্ড করা হয় ।  পরে ওই দুই কসাইকে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, মাংস বিক্রেতা হানিফ কসাইর ছেলে রুবেল ও মোতালেব কসাইর ছেলে রিপন রোগাক্রান্ত দুটি গরু জবাই করে মাংস  বিক্রির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ ঘটনাস্থলে যান। এসময় দুই  কসাই দোষ শিকার করায় জনসস্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে পশু জবাই ও মাংসের মান-নিয়ন্ত্রণ ২০১১ আইনে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, কতিপয় অসাধু মাংস ব্যবসায়ী প্রায়ই খাওয়ার অনুপযোগী অসুস্থ পশু জবাই করে পৌরসভার উত্তরবাজারসহ বাজারের বিভিন্ন স্থানে দিনরাত মাংস বিক্রি করেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর ভেটেরিনারি সার্জন ডা. রাজন আলী জানান, খবর পেয়ে আমরা দ্রুত অভিযুক্তদের  দোকান পরিদর্শনে যাই। সেখানে রোগাক্রান্ত গরুর সত্যতা পেয়ে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা করি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন