1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ৪০ হাজার টাকা অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ৪০ হাজার টাকা অর্থদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ৪০ হাজার টাকা অর্থদন্ড

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

তিনি জানান, ‘লঞ্চের যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ টাকার ঘাট টিকিট ১০ টাকা করে আদায় করা হচ্ছিল’, কয়েকজন ভুক্তভোগী নাগরিকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ওই লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘাটের ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এই উপজেলার নাগরিকদের ভোগান্তি রোধ উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান সামনের দিকেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন