1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শত্রুতার জেরে সবজি গাছ কর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শত্রুতার জেরে সবজি গাছ কর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে শত্রুতার জেরে সবজি গাছ কর্তন

সালাম সেন্টু, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২১২ বার পঠিত
Spread the love

সালাম সেন্টু, লালমোহন

ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে সবজি গাছ কর্তন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমন ন্যাক্কারজনক ঘটনায় হতবাক সবজি বাগান মালিক সেকান্তর মিয়া (জান্টু) হাওলাদার। গত শনিবার গভীর রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাতবারিয়া গ্রামে এ ঘটনা জান্টু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। বাগান মালিক সেকান্তর মিয়া (জান্টু) হাওলাদার বলেন, শুক্রবার শনিবার রাতে এশার নামাজ শেষে ১১টা পর্যন্ত মসজিদে ছিলাম। সেখান থেকে বাড়িতে ঢোকার সময় দরজায় পাশ্ববর্তী বাড়ির খোকন হাওলাদার কে দেখতে পাই এবং বাড়ির ভিতর থেকে খোকন হাওলাদারের ছেলে মনির কে বের হতে দেখি। পরদিন সকালে আমার বাড়ির উঠোনের সবজি বাগানের লাউ, বটবটিসহ কয়েকটি গাছ কাটা দেখতে পাই। খোকন হাওলাদারদের সাথে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধ চলছিল, তাই শত্রুতা উদ্ধারে খোকন হাওলাদার ও তার ছেলে মনিরেই সবজি গাছগুলো কেটে ফেলেছে বলেও অভিযোগ করেন সেকান্তর মিয়া (জান্টু) হাওলাদার। এদিকে সবজি গাছ কেটে ফেলার বিষয়টি অস্বীকার করে খোকন হাওলাদারের ছেলে মনির বলেন, তাদের কে ফাঁসাতে মিথ্যা অভিযোগ তুলেছেন সেকান্তর মিয়া (জান্টু) হাওলাদার। এদিকে সবজি গাছ কেটে ফেলার ঘটনায় মামলার করা হবে বলে জানান বাগান মালিক সেকান্তর মিয়া (জান্টু) হাওলাদার।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন