1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ‘শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ‘শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ‘শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন

মো. মুশফিক হাওলাদার. লালমোহন :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার. লালমোহন :

ভোলার লালমোহন উপজেলায় শহিদ আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ভোলা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেলুন ও পায়রা উঁড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ভোলা সদর উপজেলা ফুটবল একাদশ ও তজুমদ্দিন উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

 

লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেক দলের সার্বিক সহযোগিতায় ও আস্থা ইউনাইটেড ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ।

 

এ ছাড়াও এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মোখতার হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, ভোলা জেলার সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রেজাউর রহমান শাহীনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন