1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ভোলার লালমোহন উপজেলার শহিদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৬জন শহিদ পরিবারের সদস্যদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা।
এ সময় তিনি তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ডও প্রদান করেন পরিবারগুলোকে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে এসব শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানও প্রদান করা হয়।
এ সময় ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা বলেন, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের জীবনের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তাই এসব শহিদদের পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বিএনপি কেবল এই ঈদেই নয়, আগামী দিনের সকল সুখে-দুঃখে ২০২৪-এর এসব শহিদদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।
এ সময় লালমোহন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক মো. রেজাউর রহমান শাহীন, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ ফরায়েজীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন