1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

মাহমুদ লিটন, লালমোহন 
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২১৩ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন 

বিএনপি-জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাতœক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে ভোলার লালমোহনে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা, পৌরসভা ও তজুমদ্দিন উপজেলা এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর গত ১৩বছর এই লালমোহর-তজুমদ্দিনে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতিই না, শান্তি প্রতিষ্ঠায় না, দলমত সকল ধর্মের লোক একত্রিক হয়ে বাজারের ব্যবসায়ীরাসহ সকলে নিরাপত্তার চাদরে বসে শান্তিতে ব্যবসা ও বসবাস করছেন। লালমোহন-তজুমদ্দিনের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন এখন সারা বিশ্বে প্রশংসিত। শেখ হাসিনা এখন সারা পৃথিবীর নেতা।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও ফকরুলরা ক্ষমতার জন্য এখন পাগল প্রায়। তারা ঢাকা ও লন্ডনে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এখন তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। আওয়ামীলীগের উন্নয়ন দেখে তারা এখন দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতেছে। তারা যদি তাদের ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে তাদেরকে কঠিন ভাবে জবাব দেয়া হবে। তাদের সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে তাদেরকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।

এসময় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহসহ দুই উপজেলার আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন