1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা

মো. মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার

ভোলার লালমোহনে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা পরিবার, লালমোহন, ভোলা এর আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হল রুমে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডীন,কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোহাম্মদ অলী উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা মো. জিয়াউর রহমান, সাতারকুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
মো. ফিরোজ আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য প্রদান করেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. আবদুল হক, গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আবু তৈয়ব ও বর্তমান অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম খাঁন, মজমের হাট ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ ফয়জুল আলম, চতলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. মাইনুদ্দিন,রমাগঞ্জ তোফালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহনের দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ,সুপার ও শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন