1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৭৮ বার পঠিত
Spread the love

 

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে মুরগির খামারের পাশে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম চৌকিদার নামের ৬০ বছরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম চৌকিদারের ছেলে জসিম জানান, শনিবার সকাল ৭টার দিকে আমি বাবাকে খুজঁতে বের হই। সামনে এগিয়ে দেখি আমার বাবা প্রতিবেশি ইফান হাজীর মুরগি খামারের বিদ্যুতের লাইনের তার জড়িয়ে জমির মধ্যে পড়ে রয়েছে। আমি চিৎকার দিলে আমার ভাই, ভাবি, বোন ও আত্মীয়স্বজনেরা চলে আসলে ইফান হাজী বিদ্যুতের লাইন বন্ধ করে বাইরের তারের লাইন ভিতরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ওই এলাকার জাকির তালুকদার ও ফয়েজ হাওলাদারসহ কয়েকজন জানান, আমরা ইফান হাজীকে বারবার নিষেধ করেছি বাইরে বিদ্যুতের তার না দেয়ার জন্য। সে কারো কথা শুনে নাই, তাই এই দুর্ঘটনা ঘটলো।
এ ব্যাপারে ইফান হাজীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন