
ভোলার লালমোহনে শিশু সুরক্ষা ও পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর, খাল ও বিভিন্ন জলাশয় থেকে দুওে রাখা শিশু সুরক্ষায় সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা, শিশুরা যেন বাথরুমের বালতির পানি নিয়ে খেলতে না পাওে এবং শিশুদের সাঁতার শেখানোসহ সকল বিষয়ে মায়েদের সচেতন থাকার ব্যাপাওে আলোচনা করা হয়।
লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক রিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন , লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপেলক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মহসিন খাঁন, (ওসি) মাহবুবুর রহমানসহ প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারী মাস থেকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত অত্র উপজেলায় পানিতে ডুবে ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।