1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে ‘শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ছায়ানীড়ের পরিচালনায় সরকারি শাহবাজপুর কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা। মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

কর্মশালায় মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে শুদ্ধ উচ্চারণের ওপর ২১ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সরকারি শাহবাজপুর কলেজ, হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পরে অন্যান্য উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা বলেন, “শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে হলে সঠিক বানান ও উচ্চারণ শিখতে হবে। এজন্য শিক্ষার্থীদের অধ্যয়নে মনোযোগী হওয়া উচিত। রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যায় না। যদি রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যেত, তাহলে রাজার ছেলেই সবচেয়ে বিদ্বান হতো। তাই জীবনে শিক্ষিত ও সমৃদ্ধ হতে হলে লেখাপড়ার বিকল্প নেই।”

অন্যান্য বক্তারা বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলা আমাদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও শিক্ষিত ব্যক্তিরাও অনেক সময় শুদ্ধ উচ্চারণে ভুল করেন। আজকের কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে উদ্বুদ্ধ করা এবং সঠিক বানান লেখায় সবাইকে অনুপ্রাণিত করা। এসময় পরীক্ষায় অংশগ্রহণকৃত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন