1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সঞ্জিত সুতার পান চাষ করে ভাগ্য বদলেছে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সঞ্জিত সুতার পান চাষ করে ভাগ্য বদলেছে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সঞ্জিত সুতার পান চাষ করে ভাগ্য বদলেছে

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে পান চাষ করে ভাগ্য বদলেছে সঞ্জিত সুতার নামে এক যুবকের। গত বছর ৬০ শতাংশ জমিতে পান চাষ করে ভালো ফলন ও লাভবান হওয়ায় এ বছর বাড়িয়েছেন জমির পরিমাণ। উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকায় চলতি বছর ১২০ শতাংশ জমিতে পান চাষ করেছেন যুবক সঞ্জিত সুতার। তিনি ওই এলাকার সুতার বাড়ির মনোরঞ্জনের ছেলে।

পান চাষি সঞ্জিত সুতার জানান, ২০১৩ সালে প্রথম ৪০ শতাংশ জমিতে পানের বরজ করি। প্রথম কয়েক বছর ফলন ও লাভ একটু কম হয়। তবে গত কয়েক বছর ধরে পানের চাহিদা বেড়েছে। তাই পর্যায়ক্রমে জমি বাড়িয়ে পানের বরজ বড় করি। এ বছর ১২০ শতাংশ জমিতে পান চাষ করেছি। যেখানে রয়েছে- হাইব্রিড, এলসি, মহানলি ও বাংলা জাতের পান।

তিনি জানান, চাষ করা এসব পান জেলার বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করি। বিক্রি করার সময় তিন ভাগে ভাগ করা হয় পান। যার মধ্যে থাকে ছোট, মাঝারি ও বড় সাইজের পান। সে অনুযায়ী এক বিরা পান ১০ টাকা, ১০০ টাকা এবং দুইশত টাকায় বিক্রি করি। এতে করে প্রতি মাসে প্রায় এক লাখ টাকার পান বিক্রি করতে পারি। সেখান থেকে শ্রমিক এবং ওষুধসহ অন্যান্য খরচ বাদে আয় হয় অন্তত ৩০ হাজার টাকা। শীতের সময় বাজারে পানের বেশি চাহিদা থাকে। তখন বিক্রিও বাড়ে, আয়ও বাড়ে।

সঞ্জিত সুতার আরো জানান, পান বিক্রি করে যা আয় হয় তা দিয়ে বাবা-মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাই। তবে সরকারি-বেসরকারি অনুদান পেলে পান চাষ বৃদ্ধি করা যেতো। এ অনুদান পেলে আমার মতো অনেকে পান চাষে আগ্রহী হতেন। স্থানীয় অনেকের আগ্রহ থাকলেও অর্থের অভাবে পান চাষ করতে পারছেন না। আমি মনে করি; এ পান চাষ বৃদ্ধি করা হলে এখানের অর্জিত অর্থের মাধ্যমে লালমোহন উপজেলার অর্থনৈতিক অবস্থা আরো উন্নত হবে।

লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার চরভূতা ইউনিয়নের নমগ্রাম এলাকায় পান চাষি বেশি। কৃষি অফিস থেকে তাদের সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পান চাষিরাও কৃষি অফিসের পরামর্শ মেনে কাজ করছেন। যার ফলে তারা পানের ভালো ফলন পাচ্ছেন। এতে করে অধিক লাভবানও হচ্ছেন পান চাষিরা। এছাড়া উপজেলার অন্যান্য কৃষকদের প্রয়োজনেও কৃষি অফিস সর্বদা পাশে রয়েছে।

অন্যদিকে কৃষি অফিস সূত্রে জানা যায়, লালমোহন উপজেলায় এ বছর ৬৫ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। ইউনিয়নের দিক থেকে সর্বোচ্চ পান চাষ হয়েছে লর্ডহার্ডিঞ্জ ও চরভূতা ইউনিয়নে। এ বছর লালমোহনে অন্তত এক হাজার কৃষক পান চাষ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন