1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সড়কের ওপর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সড়কের ওপর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সড়কের ওপর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় সড়কের ওপর থেকে লুঙ্গি দিয়ে ডাকা অবস্থায় মো. মোতাহার নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিম উদ্দিন বয়াতি বাড়ি সংলগ্ন সড়কের ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধ মোতাহার একই ইউনিয়নের বগিরচর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, বদরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনা বাজারে জেনারেটরের ব্যবসা করতেন বৃদ্ধ মোতাহার। প্রতিদিন তিনি রাত ১১ টার মধ্যেই বাড়িতে ফিরতেন। তবে শনিবার রাত ১১ টার পরেও তিনি বাড়িতে না ফেরায় ওই বৃদ্ধের চাচা এবং শ্বশুর মিলে তাকে খোঁজ করতে বের হন। এরপর তারা স্থানীয় বয়াতি বাড়ি সংলগ্ন সড়কের ওপর বৃদ্ধ মোতাহারকে নিজের লুঙ্গি দিয়ে ডাকা অবস্থায় দেখতে পান। পরে তারা মোতাহারের শরীর থেকে লুঙ্গি সরিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এরপর ওই বৃদ্ধের চাচা এবং শ্বশুর থানায় খবর দেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন