1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন যুবক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন যুবক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন যুবক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৪১৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ভোলার লালমোহনের মো. রুবেল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার ইব্রাহিম সিকদার বাড়ির মৃত শাহজাহানের ছেলে। নিহত রুবেল এক পুত্র সন্তানের জনক। তার মৃত্যুতে শোকে মাতম পুরো পরিবার ও স্বজনরা।

নিহত ওই যুবকের চাচাতো ভাই মো. কামরুল হাসান জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় বোনের বাড়িতে দাওয়াত খেতে যায় রুবেল। এরপর খাওয়া-দাওয়া শেষে বিকালের দিকে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুলারহাটের মুন্সিরহাট এলাকার ব্রিজে ওঠতে গিয়ে ছিটকে পড়ে যায় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানের চিকিৎসক রুবেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
কামরুল হাসান আরো জানান, এরপর খবর পেয়ে পুলিশ রুবেলের লাশটি দুলারহাট থানায় নিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে রুবেলের লাশটি বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন