1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সড়ক দুর্ঘটনায় সহকারী সার্জন নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সড়ক দুর্ঘটনায় সহকারী সার্জন নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সড়ক দুর্ঘটনায় সহকারী সার্জন নিহত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ হিল্লোল দে (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাঃ হিল্লোল বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্র দের ছেলে।

জানা যায়, ভোরে ভোলার ইলিশা ঘাটে স্ত্রীকে ঢাকা যাওয়ার জন্য লঞ্চে উঠিয়ে দিয়ে নিজ মোটরসাইকেল যোগে লালমোহনে কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন ডাঃ হিল্লোল দে। পথিমধ্যে ফরাজি বাজার এলাকার বাকলাই দোকান নামক স্থানে আসলে ভোলাগামী একটি দ্রæতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৬৩৮০৯) তার মোটরসাইকেল কে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ডাঃ হিল্লোল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. এনায়েত হোসেন বলেন, ডাঃ হিল্লোর দের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

উল্লেখ্য, ডাঃ হিল্লোল দে ৪২তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারী লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন