1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ছেলে মাকে মারছে, ধরতে গেলে ইট মেরে ভাবির কপাল ফাটিয়ে দিল দেবর ফরিদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ছেলে মাকে মারছে, ধরতে গেলে ইট মেরে ভাবির কপাল ফাটিয়ে দিল দেবর ফরিদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছেলে মাকে মারছে, ধরতে গেলে ইট মেরে ভাবির কপাল ফাটিয়ে দিল দেবর ফরিদ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে আপন সন্তান কর্তৃক মারপিটের শিকার হলেন বৃদ্ধ মা মনেজা খাতুন (৬০)। মারপিট ঠেকাতে গিয়ে পুত্রবধুর তাছনুর (২৮) কে ইট মেরে কপাল ফাটিয়ে দিল মনেজা খাতুনের ছোট ছেলে তাছনুরের দেবর মো. ফরিদ (৩০)। গুরুতর আহত তাছনুর বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। লালমোহন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাছনুরকে ভোলা হাসপাতালে রেফার্ড করেছেন এবং মাথার সিটি স্ক্যান করতে বলেছেন। দরিদ্র তাছনুরের পরিবার টাকার অভাবে ভোলা নিয়ে চিতিৎসা করাতে না পেরে লালমোহন হাসপাতালে ভর্তি করে রেখেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন ৬নং ওয়াড গজারিয়া বাজারের উত্তর পার্শ্বে রফিজল ঘরামির বাড়িতে।
বৃদ্ধা মনেজা বেগম জানান, আমার দুই ছেলে মিলন ও ফরিদ একই ঘরে আলাদা থাকে। মিলন ঘরের সামনে অটোরিক্সায় চার্জ দেয়। সোমবার সকালে ছোট ছেলে ফরিদ মিলনের রিক্সা চার্জ দেয়ার যায়গায় গাছ ও টিন দিয়ে বেড়া দিতেছিল। আমি দেখে তাকে ডাক দিলে সে ঘরের বেড়া ভাংচুর শুরু করে। এতে মিলনের অটো রিক্সার মালামাল পরে যায়। আমি ফরিদকে ডাক দিলে সে আমাকে মারতে আসে এবং আমার গায়ে হাত দেয়। আমাকে মারতে দেখে মিলনের স্ত্রী তাছনুর আমাকে ধরতে আসলে ফরিদ আমাকে ছেড়ে দিয়ে সেখানে থাকা ভাঙা ইট সাজোরে তাছনুরকে মারে। ইট তাছনুরের কপালে লাগে এবং তাছনুর পড়ে যায়। পরে দেখি তাছনুরের কপাল থেকে রক্ত পড়ছে এবং বেশ বড় গর্ত হয়ে কেটে গেছে। পরে আমরা তাছনুরকে নিয়ে লালমোহন থানায় আসি। লালমোহন থানা থেকে বলেছে আগে হাসপাতালে গিয়ে রোগীকে চিকিৎসা করান। পরে এর ব্যবস্থা নেয়া হবে। এখন আমরা লালমোহন হাসপাতালে আছি।
এ ব্যাপারে অভিযুক্ত ফরিদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার মা আমাকে জুতা দিয়ে মারধর করেছে এবং ভাবি আমাতে ইট মেরেছে সেই ইট আমি ঠেকাতে গিয়ে তার কপালে পরে কপাল কেটে গেছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি নারীর গায়ে হাত দেয়া এবং কপালে গভীর ক্ষতচিহ্নসহ ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। ভিকটিম এখনো হাসপাতালে ভর্তি। সুস্থ হয়ে তারা অভিযোগ দেয়ার কথা। অভিযোগ পেলে দ্রুত আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন