1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সমুদ্রগামী জেলেদের মধ্যে চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সমুদ্রগামী জেলেদের মধ্যে চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সমুদ্রগামী জেলেদের মধ্যে চাল বিতরণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন উজেলার বদরপুর ইউনিয়নের সমুদ্রগামী জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শরিবার সকালে বদরপুর ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে সুবিধাভোগী এসব জেলের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার। মোট ১ হাজার ৫শত ৬৩ জন জেলের মধ্যে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় কর্তব্যরত ট্যাগ অফিসার ও লালমোহন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. সবুজ উপস্থিত ছিলেন।

চাল বিতরণ কালে চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলাকার বলেন, সরকারি আইন মেনে নির্দিষ্ট সময়ে যারা সমুদ্র থেকে মাছ শিকারে বিরত ছিলেন, সে সকল জেলেদের জীবিকার জন্য চাল দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তা জেলেদের হাতে তুলে দেয়া হলো। এসময় কর্মহীন জেলেদের জীবিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তনি।

আসাদ মেলকার আরো বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে সমুদ্রগামী প্রকৃত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। তিনি এসময় এমপি শাওন ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সরকারের আইন মেনে চলায় জেলেদেরকে ধন্যবাদ জানান তিনি। চাল বিতরণ কালে ইউপি সচিব সিদ্দিকুর রহমানসহ গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।   

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন