1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় টিআর প্রকল্পের চাল নূরজাহান ও বকমার্কা স্বর্ণা চালের নকল বস্তায় ভরে বাজারে বিক্রির জন্য প্রস্তুতি ও নকল বস্তা বিক্রির দায়ে মোট তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এমন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ওয়েস্টার্ণ পাড়া ও শুটকি পট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় টিআর প্রকল্পের চাল অবৈধভাবে অন্য ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাতকরণের লক্ষ্যে প্রস্তুত করায় মুন্সি এন্টারপ্রাইজের মালিক মো. হাবিবুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নূরজাহান, বকমার্কা ও অন্যান্য চালের নকল বস্তা বিক্রি করায় পৌরশহরের মেসার্স সিরাজ স্টোরকে ৩০ হাজার ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

এ সময় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও লালমোহন থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন