1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সরকারী খাল দখল করে বহুতল ভবন নির্মাণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সরকারী খাল দখল করে বহুতল ভবন নির্মাণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সরকারী খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৭৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বটতলা বাজার ( বেদমার পোল) সংলগ্ন বুড়ির দোন খালের উপশাখা তিনা গাজির খালটিকে অবৈধ ভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ওই এলাকার মো: বাদশা মিয়ার ছেলে মো. ইলিয়াস দালাল।

সরেজমিনে গিয়ে জানা যায়, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নস্থ মেঘনা নদী থেকে বয়ে আসা  বুড়ির দোন নামক সরু খালটি  প্যায়ারীমোহন, অন্নদা প্রসাদ, ফাতেমাবাদ ও বটতলা হয়ে খালটি বেতুয়া নদীর সাথে সংযুক্ত হয়েছে। এ খালটি ওই অঞ্চলের কৃষকদের চাষাবাদের কাজে পানির প্রয়োজন ও নিষ্কাশনের জন্য  খুবই  গুরুত্বপূর্ণ বহন করে আসছে । শুষ্ক মৌসুমে খালের দু কূলের  কৃষকরা পানি সেচের মাধ্যমে ইরি, বোরো ধান  ও বিভিন্ন প্রকার সবজির চাষ করে আসছেন এমনকি বর্ষা মৌসুমে কৃষকের জমির জমে থাকা পানি বের করা হয় এই খাল দিয়ে।
স্থানীয় এলাকা বাসী নুরে আলমের দাবী এভাবে খাল দখল করে ভবন নির্মাণ করলে খালটি মরে যাবে এতে করে কৃষি কাজে ব্যাঘাত ঘটবে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, এক সময়ের প্রবাহিনী খালটি অবৈধ ভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন ওই এলাকার ভূমিদস্যু ও প্রভাবশালী ইলিয়াস দালাল ।অবৈধ খাল দখলকারীদেরকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

এবিষয়ে অভিযুক্ত  মো.ইলিয়াস দালাল সরকারি খালকে নিজের ব্যক্তিমালীকানা জমি বলে দাবী করেন।
এ ব্যাপারে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এহসানুল হক  শিপন বলেন, উক্ত ভবনের তথ্য ও  ভিডিও ফুটেজ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন