1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সহোদরের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সহোদরের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সহোদরের বিরুদ্ধে টাকা ছিনতাইয়ের অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে ছোট ভাইকে মারধর করে একলক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুগঞ্জ এলাকার কাদের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই মো. জোটনের বিরুদ্ধে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন ছোট ভাই মো. রুবেল। রুবেল ও জোটন ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। ভুক্তভোগী মো. রুবেল বলেন, তার আরেক ভাই জাকিরের কাছ থেকে একলক্ষ টাকা পাওনা ছিলেন তিনি। গত বুধবার দুপুরে তাকে খবর দিয়ে বাসায় ডেকে ওই টাকা বুঝিয়ে দেন জাকির। টাকা নিয়ে নিজ বাসায় রওয়ানা দিলে পথিমধ্যে জোটন, তার ছেলে সুমন ও রুমনসহ কয়েকজন মিলে রুবেলকে মারধর করে ওই টাকা ছিনিয়ে নেন। তিনি আরো বলেন, জোটন এলাকায় চুরিচামারি করে বেড়ায়। সে একাধিক চুরি মামলার আসামি এবং জেলও খেটেছে। জোটনের এসব অপকর্মে বাঁধা দেওয়ায় নিজেই মারধর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। রুবেলকে মারধর ও টাকা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন অভিযুক্ত মো. জোটন। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এসআই মো. মাহবুব জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তাদের পারিবারিক দ্বন্দ্ব। এ ঘটনায় আরো তদন্ত চলমান রয়েছে। ছবির ক্যাপশন: লালমোহনে আপন বড় ভাইয়ের হামলার শিকার ছোট ভাই মো. রুবেল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন