1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে রিজিয়া বেগম নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গৃহবধূ রিজিয়া বেগম উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ এলাকার আব্দুর রশিদের স্ত্রী।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিজের বসতঘরের রান্নার চুলার পাশ থেকে লাকড়ি সরাতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ রিজিয়া বেগমকে কামড় দেয়। এরপর প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নেওয়া হলে ওই গৃহবধূর অবস্থা আরো খারাপ হতে থাকে। যার জন্য তাকে রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে গৃহবধূ রিজিয়া বেগম মারা যান।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন