1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সাহিত্য মেলার উদ্বোধন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সাহিত্য মেলার উদ্বোধন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সাহিত্য মেলার উদ্বোধন করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৯৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অুনষ্ঠিত হয়। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরেই থেকেই সব শ্রেণির মানুষের জীবন মান উন্নত করেছেন। শেখ হাসিনা সরকার সবসময় গ্রামকে শহরে রুপান্তর করেছেন, আগে সাহিত্য মেলা ঢাকা/জেলা কেন্দ্রিক ছিল। এখন গ্রামে বসেই শহরের সকল ধরনের সুযোগ সুবিধা পায় দেশের সকল জনগন।
এমপি শাওন আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই, আজ সারা দেশের মানুষ নিরাপদে বসবাস করছে। তাই শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিক ধরে রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে, শেখ হাসিনার কে ক্ষমতায় আনতেই হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা কালচারাল অফিসার তানবীর রহমান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা আবৃত্তি সংসদ এর সভাপতি শামস-উল-আলম মিঠু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভুমি ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।

সাহিত্য মেলায় বিভিন্ন ষ্টল, মেলা প্রবন্ধ পাঠ ও আলোচনা, লেখক কর্মশালা, সাহিত্য পাঠ ও সাহিত্য আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন