1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সিঁধ কেটে প্রবাসীর বসতঘরে চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সিঁধ কেটে প্রবাসীর বসতঘরে চুরি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সিঁধ কেটে প্রবাসীর বসতঘরে চুরি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় সিঁধ কেটে এক ওমান প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষী এলাকার খান বাড়ির প্রবাসী মো. রাসেলের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরচক্র ঘরে থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন-কানের দুল ও নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে যায়। মঙ্গলবার সকালে প্রতিবেশীসহ স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাটি জানান ওই প্রবাসীর স্ত্রী মোসা. নুপুর বেগম।
তিনি জানান, স্বামী প্রবাসে থাকায় ঘরে এক কন্যাকে নিয়ে থাকেন নুপুর বেগম। সোমবার রাতে খেয়ে ঘুমিয়ে যান তিনি। এরপর মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের পিড়া কাটা অবস্থায় রয়েছে। তখন তিনি বুঝতে পারেন ঘরে চোর প্রবেশ করেছে। এরপর ঘরের মধ্যে খোঁজ করে দেখেন এক ভরি ওজনের চেইন ও কানের দুল এবং নগদ ত্রিশ হাজার টাকা উধাও। তার ধারণা এসব ওই চোরচক্র নিয়ে গেছে। বিষয়টি প্রতিবেশীসহ স্থানীয় ইউপি সদস্যকে জানান গৃহবধূ নুপুর বেগম।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এমন কোনো ঘটনা নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন