1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সুজনের উদ্যোগে আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সুজনের উদ্যোগে আলোচনা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সুজনের উদ্যোগে আলোচনা সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ প্রতিপাদ্যে দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে একযোগে সারাদেশে মানববন্ধনের অংশ হিসেবে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নিয়াজ মুশফিক, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর লালমোহন কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম জনি, সাংবাদিক শংকর মজুমদার, হাসান পিন্টু, সালাম সেন্টু, অপু হাসান, মুশফিকুর রহমান, ইব্রাহিম আকাশ প্রমূখ।

এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
লালমোহন উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন