1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সূর্যমুখীর হাসিতে আনন্দিত কৃষক , চাষ বেড়েছে বহুগুণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সূর্যমুখীর হাসিতে আনন্দিত কৃষক , চাষ বেড়েছে বহুগুণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে সূর্যমুখীর হাসিতে আনন্দিত কৃষক , চাষ বেড়েছে বহুগুণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে অধিক লাভের আশায় সূর্যমুখী চাষের দিকে ঝুকছেন কৃষকেরা। গত বছর ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছর সূর্যমুখীর চাষ বেড়েছে পাঁচগুণ। গত বছর এ উপজেলায় ৩২ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছিল। এ বছর তা বেড়ে ১৬২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি সূর্যমুখির চাষ করেছেন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমিতে সূর্যের হাসি ছড়াচ্ছে সূর্যমুখী ফুল। এ এক অপরুপ দৃশ্য। সবুজ গাছ আর হলুদ ফুলের বাহারি দৃশ্য প্রকৃতি যেন তার রুপ বিলিয়ে দিচ্ছে। ফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা গাছের পাশে ভিড় জমাচ্ছেন এবং অনেকে ফুলের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর লালমোহনে ১ লক্ষ ৫৬ হাজার লিটার সূর্যমুখীর তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এই উপজেলায় ৩৯০ মেট্রিক টন সূর্যমুখীর বীজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলার লালমোহন ইউনিয়নের কৃষক শাখাওয়াত হোসেন ও মো. বজলু মিয়া বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে এ বছর আমরা প্রথমবার সূর্যমুখি চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করছি এই সূর্যমুখি চাষ করতে যা খরচ হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হবো।
এ ব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, সূর্যমুখি তেলে পুষ্টিগুণ অনেক বেশি। আগামীতেও কেউ যদি নতুনভাবে সূর্যমুখি চাষে আগ্রহী হয়, তাহলে আমরা সব সময় তাদের পাশে থাকবো।

তিনি আরো জানান, কৃষি অফিসের বিভিন্ন পদক্ষেপের কারণে এবছর উপজেলায় গত বছরের চেয়ে পাঁচগুন সূর্যমুখির চাষ করা হয়েছে। এবার ফলনও অনেক ভালো হয়েছে। আশা করছি সবকিছু ঠিক থাকলে চাষিরা তাদের ফলনের ন্যায্য মূল্য পেয়ে অধিক লাভবান হবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন