1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন ডাকবাংলো ব্রিজটি অতিরিক্ত উচ্চতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বাড়ছে জীবনের ঝুঁকি। দ্রুত সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে আমরা ওয়েস্টার্নপাড়া এলাকাবাসীর ব্যানারে ডাকবাংলো ব্রীজের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, লালমোহন উপজেলার জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল হক, পৌরসভা ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সেলিম, ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো: কামাল হোসেন শাহিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটি স্বাভাবিকের তুলনায় অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলকারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এই সেতুতে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, সেতুর অদূরেই একটি কামিল মাদ্রাসা অবস্থিত, যেখানে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। সেতুটির অতিরিক্ত উচ্চতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবের কারণে শিক্ষার্থীরা সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে থাকে।

 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির মিয়া, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিয়াজ মাহমুদ কাজী সাইফুল্লাহ, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. ফিরোজ মাহমুদ, সাংবাদিক শাহীন কুতুবসহ লালমোহন উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন