1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মোহাম্মদ আলী রাজ নামে ২২ বছর বয়সী এক তরুণ। বুধবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই তরুণ। মৃত মোহাম্মদ আলী রাজ উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করিমগঞ্জ এলাকার মো. রফিজলের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ আলী রাজ তার স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখানে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। যার জন্য রাজের স্বজনরা মঙ্গলবার তাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তবে বুধবার ভোরে হঠাৎ বমি করতে থাকেন রাজ। পরে স্বজনরা তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বিষপানের বিষয়টি বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আলী রাজ।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই তরুণের লাশ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন