1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লালমোহন ইউনিয়নের ৪১৬ জন জেলের মাঝে ৮০ কেজি করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউপি প্রশাসক মো. মাসুদ।

তিনি বলেন, আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করছি। যতজন নিবন্ধিত জেলে রয়েছেন সবাই তাদের বরাদ্দের চাল পাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের পক্ষ থেকেও স্বচ্ছতার সঙ্গে প্রকৃত জেলেদের মাঝে তাদের নির্দিষ্ট বরাদ্দের চাল বিতরণের নির্দেশনা রয়েছে। আমরা সেই মোতাবেকই চাল বিতরণ করছি।
এদিকে, বরাদ্দের নির্দিষ্ট চাল পেয়ে খুশি এই ইউনিয়নের জেলেরা। আব্দুর রহিম ও মো. সোহাগ নামে চাল পাওয়া দুই জেলে বলেন, আগে চাল ৮০ কেজি পাওয়ার কথা থাকলেও পেতাম ৫০-৬০ কেজি। তবে বর্তমানে ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক স্বচ্ছভাবে আমাদের চাল দিচ্ছেন। যা বরাদ্দ, তাই পেয়েছি। বহুদিন পর চাল বিতরণের অনিয়ম অনেকটা দূর হয়েছে। এ জন্য আমাদের ইউপি প্রশাসককে ধন্যবাদ জানাই।

এ চাল বিতরণকালে এ ছাড়াও লালমোহন ইউনিয়ন পরিষদের সচিব মো. আশরাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান, সহ-সভাপতি মো. নাসিম মাতাব্বর, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. ইসহাক মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন