1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা ও পৌরসভা  স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ছলসংসদের সহ-সভাপতি মো. মনির আলম চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  অর্থ-বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা, সদস্য শাহ্ মো. শাহিন সাজী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল। লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল , পৌর বিএনপি’র সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি দেশের মালিকানা সে দেশের জনগনের কিন্তু ফ্যাসিবাদী সরকার মানুষকে সে মালিকানা থেকে বঞ্চিত করেছে।  মানুষের ভোটের অধিকার হরণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থী গনতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর এ দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, জীবন বিপন্ন করেছে।
বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে। আগামি ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন