1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩০৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

জাতীয় পতাকা, দলীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্যদিয়ে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন