1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তত দেড়শত স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এ সময় সমাজে মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২২টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া হেল্পিং ক্লাবের দ্বিতীয় এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। হেল্পিং ক্লাবের সভাপতি বিশাল মাহমুদের সভাপতিত্বে এ সময় সংগঠনটির উপদেষ্টা জাকির হোসাইন জুয়েল, রাকিব পঞ্চায়েত, প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভিসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘মানব সেবায় এগিয়ে যাই, সকলে সাহায্যের হাত বাড়াই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ২০২৩ সালে লালমোহন উপজেলায় আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে একঝাঁক তরুণ-যুবকদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় হেল্পিং ক্লাব নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে অরাজনৈতিকভাবে সংগঠনটি বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন