1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহমুদ লিটন, লালমোহন 
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৯৯ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন 

ভোলার লালমোহনে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্থুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্থুতি সভা করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অথিথির বক্তব্যে এমপি শাওন বলেন ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্থুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখররুল আলম হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন