1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে হাইকোর্টের নির্দেশ অমান্য করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার কালমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। জবরদখলের হাত থেকে বাঁচতে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই এলাকার ভুক্তভোগী দুলাল চন্দ্র দাস।
জানা যায়, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নর চরলক্ষ্মী মৌজার জেএল-১৪, এসএ ৪৭৩, ৪৭৫, ৪৭৬ নং খতিয়ানে ১ একর ১৪ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে দীর্ঘদিন যাবত ভোগদখল করতে দুলাল চন্দ্র দাস। কিন্তু ওই জবরদখলের পায়তারা ও হুমকি দিয়ে আসছিল একই এলাকার মৃত অলিুল্লাহর ছেলে ইমাম হোসেন, মো. হাসান, মো. মোশাররফ হোসেন, মো. মহসিন।
এদিকে জমি জবরদখলমুক্ত করতে হাইকোর্টের সিভিল ডিভিশনে মামলা করেন ভুক্তভোগী। যার নং-৪৩৩২/২৪। উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিরোধীয় সম্পত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট।
দুলাল চন্দ্র দাস বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে পুনরায় জবরদখলের পায়তারা শুরু করচে ইমাম হোসেন গংরা। ইতোমধ্যে তারা মহিলাদের দিয়ে বিরোধীয় সম্পত্তিসহ আমাদের আরও সম্পত্তিতে গাছ-গাছালি কেটে ফেলে। এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নং-০৯, তারিখ ৩০/১১/২০২৪।
হাইকোর্টের আদেশ অমান্য করে জমি জবরদখলের বিষয়ে জানতে চাইলে ইমাম হোসেন বলেন, আমরা কোনো জমি জবরদখল করিনি।
লালমোহন থানার এসআই মোঃ ইউসুফ বলেন, দুলাল চন্দ্র দাস মহামান্য হাইকোর্টে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা করেন এবং বিরোধীয় জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন মহামান্য হাইকোর্ট। এরপরও বিবাদীরা ঝামেলা করায় একটি সাধারণ ডায়েরি করেছেন দুলাল চন্দ্র দাস। সেটা দু-একদিনের মধ্যে প্রসিকিউশন দিয়ে দেবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন