1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

৫ম শ্রেণির কন্যা শিশুদের টিকাদানের মধ্য দিয়ে লালমোহনে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদানক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভার আয়োজনে লালমোহন হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. তৈয়বুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ আলম, পৌরসভার সচিব মো. আরিফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল ইসলাম নোমান, হাই স্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন সুলতানা প্রমুখ।

‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ ¯েøাগানকে সামনে রেখে এই কার্যক্রমটি ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে এবং ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে মেয়েদের এই টিকা প্রদান করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, ভোলার লালমোহন উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার রোধে এইচপিভি টিকা পাবে ১৯ হাজার ৬৭৭ জন কিশোরী এবং লালমোহন উপজেলায় বিভিন্ন পর্যায়ের ৩৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির ১৮ হাজার ৮৬২ জন ছাত্রী এবং কমিউনিটি পর্যায়ের ১০ থেকে ১৪ বছর বয়সী ৮১৫ জন কিশোরী এই এইচপিভি টিকা পাবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন