1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ নারী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ নারী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ নারী আটক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৮১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে প্রায় ১০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ আখি (২০) নামের এক নারীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭৪ হাজার ৮শ ৮৩ টাকা। আখি উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বালুরচর গ্রামের সুজনের স্ত্রী। এর আগে শনিবার রাতে আখির বসত ঘর থেকে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহাবুব উল আলম জানান, লালমোহন বাজারের মো. হারুন অর রশিদ নামে এক ব্যবসায়ী শনিবার রাতে অভিযোগ করেন যে, তার বাসা থেকে প্রতিবেশি আখি নামে এক নারী নগদ ১হাজার ৮শ টাকা এবং ১০ ভরির অধিক স্বর্ণালংকার চুরি করেছে। অভিযোগের ভিত্তিতে রাতেই অখির বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় আখির কক্ষ থেকে ১০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এ ঘটনায় আখির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে আখির বিরুদ্ধে ৫দিনের রিমান্ড চাইবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন