1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ১২শত নিবন্ধিত জেলে পেল ভিজিএফের চাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ১২শত নিবন্ধিত জেলে পেল ভিজিএফের চাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ১২শত নিবন্ধিত জেলে পেল ভিজিএফের চাল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় ১২শত নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বদরপুর ইউনিয়নের এসব জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

আগামী আরো তিনদিন ইউনিয়নটির মোট ২৬শত জেলের মাঝে এই চাল বিতরণ করা হবে। বৃহস্পতিবার প্রথম দিনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
সঠিকভাবে নিজেদের বরাদ্দের চাল পেয়ে উচ্ছ¡সিত উপকারভোগী জেলেরা। তারা বলেন, এবার স্বচ্ছভাবে চাল বিতরণ করা হয়েছে। যার জন্য সঠিক পরিমাণে চালও পেয়েছি।

এ সময় ট্যাগ অফিসার ও লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ এবং বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. সিদ্দিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার মো. আসাদুল ইসলাম রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন