1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ১ লাখ ১৫ হাজার জাল টাকাসহ দেবর-ভাবি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ১ লাখ ১৫ হাজার জাল টাকাসহ দেবর-ভাবি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ১ লাখ ১৫ হাজার জাল টাকাসহ দেবর-ভাবি আটক

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত
Spread the love

 

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার

ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) ও মো. তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)।

 

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা বণ্টন করা হচ্ছে। পরে সেখানে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গী ফোর্স অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত দুইজন সম্পর্কে দেবর ও ভাবি। তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই আটককৃত দুইজন জাল টাকা কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন