1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীর প্রশিক্ষণ সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীর প্রশিক্ষণ সম্পন্ন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীর প্রশিক্ষণ সম্পন্ন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহন উপজেলায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার ও বুধবার লালমোহন অফিসার্স ক্লাবে ২৫ জন সামুদ্রিক মৎস্যজীবীকে ২০২৪-২৫ অর্থবছরে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের বরিশাল বিভাগের উপ-পরিচালক এসএম আজহারুল ইসলাম ।

 

এ ছাড়াও মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন- লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

 

দুই দিনের এই প্রশিক্ষণে মাছের আহরণোত্তর ক্ষতি, অপচয় প্রশমনের উপায়, মৎস্য আহরণে জেলেদের দায়িত্বশীলতা, আচরণবিধি এবং অবৈধ, অগোচর ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে

 

এ সময় মাছের গুণগত ও পরিমাণগত মান বজায় রেখে এবং ক্ষতি কমিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে মৎস্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্ববোধ পালনের বিষয়ে সচেতনতার আহ্বান জানান আলোচকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন