1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ২ কেজি গাঁজাসহ আটক-৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ২ কেজি গাঁজাসহ আটক-৪ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ২ কেজি গাঁজাসহ আটক-৪

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে প্রায় ২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে লালমোহন পৌর শহরের পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জান্টু (গাঁজা জান্টু), তাঁর স্ত্রী নার্গিস, স্ত্রীর বড় বোন আরজু ও মোঃ শাকিল। জান্টু লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও শাকিল লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর ফুলবাগিচা গ্রামের কালুর ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, জান্টু চিহ্নিত মাদক কারবারি। তাকে পৌর শহরের লাঙ্গলখালী ব্রিজের ওপর থেকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে জান্টুর বাড়িতে অভিযান চালিয়ে আরও আড়াইশত গ্রাম গাঁজাসহ নার্গিস, আরজু ও শাকিলকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন