1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৪১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৪১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৪১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. আওয়াল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোমবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার আজিজ পঞ্চায়েত বাড়ির সামনের রাস্তার উপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ঐ তিন মাদক ব্যবসায়ীকে।গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড গজারিয়া এলাকার মো. খোকন পঞ্চায়েতের ছেলে মো. সুমন পঞ্চায়েত (৩৩), মো. নাসির মাতাব্বরের ছেলে মো. সোহাগ মাতাব্বর(২৮) এবং মৃত ছিদ্দিক বেপারীর ছেলে মো. ফজলু বেপারী(৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন