1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ৪৫ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার এবং আগুনে পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ৪৫ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার এবং আগুনে পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ৪৫ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার এবং আগুনে পুড়িয়ে ধ্বংস

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 
ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০ টা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের পরিচালিত অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে এসব জাল উদ্ধার করা হয়। এ সময় অন্তত ৩০ লাখ টাকা মূল্যের ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করবো। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া অভিযানে ৫ কেজি জাটকা ইলিশ উদ্ধারের পর অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন